দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের সব নৌযানের জন্য বাধ্যতামূলক রেজিস্ট্রেশন থাকা উচিত বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
বুধবার (২৭ মে) বরিশাল নদীবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ২৩ হাজার নৌযান সরকারি রেজিস্ট্রেশনের আওতায় রয়েছে। তবে বাস্তবে আড়াই থেকে তিন লাখ নৌযান চলাচল করে বলে ধারণা করা হয়। এসব নৌযানকে একটি নীতিমালার আওতায় আনার কাজ চলছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, নৌযান পরিচালনার জন্য সরকারের নীতিমালার মধ্যে আসতে হবে এবং রেজিস্ট্রেশন থাকতে হবে। রেজিস্ট্রেশনবিহীন নৌযান মনিটরিং করা অত্যন্ত চ্যালেঞ্জিং।
নৌযানের আকার ও ইঞ্জিন ক্ষমতা অনুযায়ী বিধিমালা মানার বিষয়টিও বাধ্যতামূলক করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সহজ কথা হলো প্রত্যেকটি নৌযানের রেজিস্ট্রেশন থাকতে হবে এবং বিধিমালা অনুযায়ী পরিচালনা করতে হবে।
আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে নৌপরিবহন খাতে প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করাই এখন মূল চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জে আই